কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে তথ্যপ্রযুক্তি অপরিহার্য: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৯ PM
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ

কর্মশালায় বক্তব্য দিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, তথ্যপ্রযুক্তি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে বিশ্ব প্রযুক্তিনির্ভর হয়ে পড়েছে এবং ভবিষ্যতে এ নির্ভরতা আরও বাড়বে। কর্মসংস্থানের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের বিজ্ঞান, বিশেষ করে তথ্যপ্রযুক্তির শিক্ষা অপরিহার্য।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডির ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এনআইএসটি) আয়োজিত ‘ইম্প্রুভিং এনইউস সিএসই কারিকুলা, ইকুইপিং স্টুডেন্টস উইথ ইমার্জিং স্কিলস অ্যান্ড লিভারেজিং ডিজিটাল প্ল্যাটফরমস টু কারেন্ট স্টুডেন্টস ইউথ (এসএসপিএস)’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন। কর্মশালাটি যৌথভাবে আয়োজন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারের এটুআই প্রকল্প।

উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তি ও বিদেশি ভাষায় দক্ষতার অভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা চাকরির বাজারে পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্নাতক সম্মান পর্যায়ে আইসিটি ও ইংরেজি ভাষা বাধ্যতামূলক করা হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বৈশ্বিক চাহিদা পূরণের লক্ষ্যে কলেজ শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা প্রদানে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

তিনি জানান, সিএসই শিক্ষাক্রম তৈরি, শিক্ষার্থীদের বিকাশমান প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং এসএসপির সঙ্গে যুক্ত করার কাজ চলছে। এসব কাজে আইসিটি খাত সংশ্লিষ্টদের পরামর্শ ও সহযোগিতা চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। অধিভুক্ত কলেজগুলোর বেশির ভাগ শিক্ষার্থী নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির হওয়ায় তাদের আধুনিক তথ্যপ্রযুক্তি শিক্ষা দিতে এগিয়ে আসার আহ্বান জানান উপাচার্য।

কর্মশালার সমাপনী সেশনে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. নূরুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। এ ছাড়া এটুআইয়ের ফিউচার স্কিলস অ্যান্ড ইমপ্লয়মেন্ট কো-অর্ডিনেটর উদীয়মান দক্ষতা নিয়ে প্রেজেন্টেশন দেন।

রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক মোছা. সালমা পারভীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন ড. এ এইচ এম রুহুল কুদ্দুস এবং আইসিটি ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সিইও।

দিনব্যাপী কর্মশালায় অংশ নেন ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, গাজীপুরের মডেল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এশিয়ান ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনাইটেড কলেজ অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ঢাকা কমার্স কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথকে ফুটবল বিশ্বকাপের জন্য কেন ‘ব…
  • ১৫ জুলাই ২০২৬
সাংগঠনিক সম্পৃক্ততা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা শিবির সমর্থকের
  • ১৫ জুলাই ২০২৬
বিশ্বকাপের মঞ্চে আবারও মুখোমুখি ফুটবল ইতিহাসের সবচেয়ে তিক্ত…
  • ১৫ জুলাই ২০২৬
আজ প্রাথমিক শিক্ষা পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী
  • ১৫ জুলাই ২০২৬
ইংল্যান্ড-আর্জেন্টিনা মহারণে নজর থাকবে যেসব তারকার ওপর
  • ১৫ জুলাই ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ 
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence