জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৫ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মী পূজা উপলক্ষে অবকাশকালীন ছুটি ঘোষণা করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ০৮ অক্টোবরের অর্থনীতি (১৩২২০১/১৩২২০৩), উদ্ভিদ বিজ্ঞান (১৩৩০০১) ও এপ্লাইড হোম ইকোনোমিক্স (১৩৬০০৯) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৬ অক্টোবর ২০২৫ তারিখে। একইভাবে ০৯ অক্টোবরের সমাজবিজ্ঞান (১৩২০০১) ও সমাজকর্ম (১৩২১০১) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর ২০২৫ তারিখে।

আরও পড়ুন: তিন বছরে মাত্র ৩৪৫ শিক্ষার্থীর অন-ক্যাম্পাস খণ্ডকালীন চাকরির ব্যবস্থা

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৯ আগস্ট প্রকাশিত সময়সূচির অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য অনুসরণ না করার অনুরোধ করা হয়েছে।

ইএফটিতে বেতন পেতে যেসব তথ্যের ভুলে ভোগান্তিতে শিক্ষক-কর্মচা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটের উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার চায় শিক্ষক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী সম্পৃক্ততার অভিযোগ, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬