জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ উচ্চশিক্ষার্থীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে বাধ্যতামূলক আইসিটি কোর্স চালু করেছে। আইসিটি বিভাগের অধীন এটুআই ও ইউনিসেফের কারিগরি সহায়তায় চালু হওয়া এই ৪ ক্রেডিটের কোর্সে থাকবে ৩ ক্রেডিট থিওরি এবং ১ ক্রেডিট প্র্যাকটিক্যাল।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কলেজ পর্যায়ের স্নাতক (সম্মান) প্রোগ্রামের ৩১টি বিষয় এবং অন-ক্যাম্পাসের ৪টি বিষয়ের প্রায় ৩ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সে অংশ নেবে। আগামী বর্ষ থেকে স্নাতক (পাস) প্রোগ্রামের আরও ২ লাখ শিক্ষার্থী যুক্ত হলে প্রতিবছর প্রায় ৫ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এই কোর্সের আওতায় আসবে। তবে শিক্ষকের ঘাটতি ও পর্যাপ্ত কম্পিউটার ল্যাবের অভাব বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। এ সংকট মোকাবিলায় এটুআই ও ইউনিসেফ কারিগরি সহায়তা দিচ্ছে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদনের সময়সূচি প্রকাশ

ইতোমধ্যে আইসিটি শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) কর্মশালা সম্পন্ন হয়েছে। আগামী অক্টোবর মাসে অনলাইন কনটেন্ট ডেভেলপমেন্ট কর্মসূচি ও ৯০ জন কোর ট্রেইনার তৈরির জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ধাপে ধাপে এসব প্রশিক্ষকের মাধ্যমে ৮৮৩টি অনার্স কলেজের ৯০০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

অন্যদিকে জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, আগামী বর্ষ থেকে ডিগ্রি (পাস) প্রোগ্রামেও আইসিটি কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। প্রায় ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি মাইক্রোসফট ও অ্যাডবির সহায়তায় শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের পেশাদার দক্ষতা উন্নয়ন কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9