জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন

২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

শ্রীশ্রী দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে অবকাশকালীন ছুটির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় নতুন সময়সূচি প্রকাশ করেছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী—

অর্থনীতি (১৩২২/০১/১৩২২০৩), উদ্ভিদবিজ্ঞান (১৩৩০০১) ও অ্যাপ্লাইড হোম ইকোনমিকস (১৩৬০০৯) বিষয়সমূহের পরীক্ষা পূর্বনির্ধারিত ৮ অক্টোবরের পরিবর্তে ২৬ অক্টোবর (রবিবার) অনুষ্ঠিত হবে।

সমাজবিজ্ঞান (১৩২০০১) ও সমাজকর্ম (১৩২১০১) বিষয়সমূহের পরীক্ষা ৯ অক্টোবরের পরিবর্তে ২৭ অক্টোবর (সোমবার) অনুষ্ঠিত হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য তারিখ, বিষয় ও বিষয়কোড অপরিবর্তিত থাকবে। শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.nu.ac.bd ছাড়া অন্য কোনো সূত্র থেকে তথ্য গ্রহণ না করার অনুরোধ জানানো হয়েছে।

সিরিজ হেরে র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
সংসদে সভাপতিমণ্ডলীর সদস্য হলেন ৫ এমপি, তালিকায় কোন দলের কার…
  • ০৯ নভেম্বর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টস খেলতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
  • ০৯ নভেম্বর ২০২৬
ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন, সাময়িক বন্ধ ঘোষণা
  • ০৯ নভেম্বর ২০২৬
১১ হাজার ৮৮০ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ নিয়ে সুখবর দিলেন ক্রীড়া…
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টি নিয়ে বড় দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর 
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950