জগন্নাথ বিশ্ববিদ্যালয়

‘জঙ্গি, সন্ত্রাস ও মাদকবিরোধী’ মতবিনিময় সভা কাল

২৯ এপ্রিল ২০১৯, ০৫:৫১ PM

© ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগ, (ডিএমপি) এর যৌথ উদ্যোগে জঙ্গি সন্ত্রাস ও মাদক বিরোধী মতবিনিময় সভা আগামীকাল অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কাউন্টার টেররিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, বিপিএম [বার], পিপিএম [বার]। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া।

সভায় জঙ্গি, সন্ত্রাস ও মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দদের উপস্থিত থাকার জন্য বাংলাদেশ পুলিশের লালবাগ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমন্ত্রণ জানিয়েছেন।

এছাড়া সভায় পুলিশের লালবাগ বিভাগে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close