আন্দোলনের মুখে ববি উপাচার্যকে বাধ্যতামূলক ছুটি

২৯ এপ্রিল ২০১৯, ০২:১৬ PM
ববি উপাচার্য

ববি উপাচার্য © টিডিসি ফটো

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে অবশেষে ছুটিতে যেতে বাধ্য হলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা-মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এস এম ইমামুল হককে ব্যক্তিগত ও প্রশাসনিক প্রয়োজনে ১১ এপ্রিল ২০১৯ হতে আগামী ২৬ মে ১৯ তারিখ পর্যন্ত ৪৬ দিনের জন্য নিম্নবর্ণিত শর্তে ছুটি মঞ্জুর করছেন।

উপাচার্যের বাধ্যতামূলক ছুটি সংক্রান্ত প্রকাশিত বিজ্ঞপ্তি

 

ক. উপাচার্যের অনুপস্থিতে ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।

খ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরর অনুমোদনক্রমে ও আদেশ জারি করা হলো।

উপাচার্যের বাধ্যতামূলক ছটিতে শিক্ষার্থীরা উচ্ছ্বাসিত। তারা বলছেন, আজ আমরা সফল। টানা ৩৫ দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে এসেছি।

জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬