আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাবি, সেরা খেলোয়াড় পুষ্পক

২৮ এপ্রিল ২০১৯, ১০:১৩ PM
অতিথিদের হাতে টুর্নামেন্টর শ্রেষ্ঠ খেলোড়ারের সম্মাননা গ্রহণ করছেন যবিপ্রবির পুষ্পক বৈরাগী

অতিথিদের হাতে টুর্নামেন্টর শ্রেষ্ঠ খেলোড়ারের সম্মাননা গ্রহণ করছেন যবিপ্রবির পুষ্পক বৈরাগী © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা-২০১৯ এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। রানার্সআপ অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। এছাড়া, টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের খেতাব অর্জন করেছেন যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী পুষ্পক বৈরাগী।

এর আগে গতকাল শনিবার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে রাবির কাছে ৪-১ গোলে হেরে যায় যবিপ্রবি।

দল রানার্সআপ হলেও তার ঝুলিতে এসেছে টুর্নামেন্ট সেরার খ্যাতিটি। টানা চার ম্যাচে হ্যাট্রিকসহ ৮ গোল করেন সি আর সেভেন নামে পরিচিত যবিপ্রবির এই স্ট্রাইকার।

এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বছর বিশ্ববিদ্যালয় গেমসের জন্য আমরা বেশ ভালই ট্রেনিং ও প্রস্তুতি নিয়েছিলাম। ট্রেনিং করিয়েছেন বাংলাদেশের সি লাইসেন্সধারী কোচ জনাব মো. রাশেদ খান মিলন। বিশেষ করে তিনি ফিটনেস ট্রেনিং করিয়েছেন যার জন্যই পুরো দমে ফুলটাইম খেলতে পেরেছি। এই টুর্নামেন্টে নিজেকে অনেকটাই মেলে ধরতে পেরেছি।’

সামনের দিনগুলো নিয়ে কি ভাবছেন জানতে চাইলে পুষ্পক বলেন, সামনে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হবে, সেখানে নিজেকে তুলে ধরতে চাই। নিজের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে আগামীতেও প্রচেষ্টা থাকবে বাংলাদেশের বুকে যবিপ্রবিকে গর্বিত করে তুলে ধরতে।

যবিপ্রবি বনাম রাবির ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এবারের আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগীতার আসর শেষ হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি, রানার্সআপ যবিপ্রবি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬