সাংবাদিক মাহফুজ উল্লাহর ইন্তেকাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা দল) বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও কলামিস্ট মাহফুজ উল্লাহর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শনিবার সন্ধ্যায় সাদা দলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. মোহা. এনামুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে একই সঙ্গে রাজশাহী জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি এডভোকেট আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
মরহুমের রুহের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের কথা উল্লেখ করে উভয় বিবৃতিতে উল্লেখ্য করা হয়, মাহফুজ উল্লাহর ইন্তেকালে জাতি একজন অকুতোভয় দিক নির্দেশককে হারিয়েছে। যিনি অসাধারণ বিশ্লেষণধর্মী আলোচনা ও রচনার মাধ্যমে আমৃত্যু এ জাতিকে সঠিক দিক-নির্দেশনা দিয়ে গেছেন।
বিবৃতিতে আরো হয়েছে, এদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে স্বর্ণাক্ষরে তাঁর নাম লেখা থাকবে। বাংলাদেশ রাষ্ট্রের জন্মলগ্ন থেকে যিনি খুব কাছে থেকে নানা ঘটনা প্রবাহ দেখা ও জানার বিস্তর সুযোগ লাভ করেছিলেন। ফলে তাঁর রচনা হয়ে উঠত বিভিন্ন তথ্যে পরিপূর্ণ অনন্য সৃষ্টিতে। এই কিংবদন্তী তুল্য মনীষার মৃত্যুতে যে বিশাল শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। জাতি এক মেধাবী সন্তানকে হারালো।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শোক বিবৃতিতে স্বাক্ষরকারীরা হচ্ছেন অধ্যাপক ড. সি. এম মোস্তফা, অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান, অধ্যাপক ড. মো. শামসুল আলম সরকার, অধ্যাপক ড. ময়েজুল ইসলাম, অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন, অধ্যাপক ড. এ. বি. এম. শাহজাহান, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ফারুকী, অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, অধ্যাপক ড. ফজলুর রহমান, অধ্যাপক ড. ফখরুল ইসলাম, প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা এছামী, অধ্যাপক ড. মো. আব্দুল আলীম প্রমুখ।