শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চবির হল প্রভোস্টকে অব্যাহতি

২৮ এপ্রিল ২০১৯, ০৫:২৬ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

রোববার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী হল প্রভোস্টকে অব্যাহতি দেন। এদিন হলটির নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয় একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ বীন ছাদিক কে।

এ বিষয়ে জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদ দীর্ঘদিন হলটির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উনার পক্ষে হলের দায়িত্ব পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে। তিনি নিজেই দায়িত্ব অব্যাহতির আগ্রহ প্রকাশ করেছেন। তাই হলের নতুন প্রভোস্ট হিসেবে একাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক শাহেদ বীন ছাদিককে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২৪ এপ্রিল হল প্রভোস্টের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শাহজালাল হলে তালা ঝুলিয়ে দেন হলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিং এ নিম্নামানের খাবার, হলের হাউজে দীর্ঘদিন ধরে পানি সংকট। হলের দেয়ালগুলো ফেটে গেছে। তাছাড়া দীর্ঘদিন শাহজালাল হলের ভবন সংস্কার না হওয়ায় গত ২৪ তারিখ ছাদ থেকে পলেস্তরা খসে পরে এক শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে ওয়াই-ফাই এর দুরাবস্থা। রুমগুলোতেও প্রয়োজনীয় আসবাবপত্র নেই। এসব সমস্যা বারবার প্রভোস্টের নিকট জানানোর পরও দীর্ঘদিন ধরে কোনো কার্যকরি কোনো পদক্ষেপ নেননি ওই হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদ।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬