সুনামগঞ্জ সরকারি কলেজ

দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

২৭ এপ্রিল ২০১৯, ০৯:১২ PM
সংগঠনটির নেতৃবৃন্দের একাংশ

সংগঠনটির নেতৃবৃন্দের একাংশ © আশিস রহমান

সুনামগঞ্জ সরকারি কলেজের উপজেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠন দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকাল ৫টায় জেলার পুরাতন শিল্পকলা একাডেমিতে সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত দোয়ারাবাজার উপজেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এ আহবায়ক কমিটি অনুমোদন করা হয়।

কলেজটিতে অধ্যয়নরত দোয়ারাবাজার উপজেলার শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে শিক্ষা, ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতা এই প্রতিপাদ্যে সর্বসম্মতিক্রমে আব্দুল সালাম মাহবুবকে আহবায়ক করে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশন ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

আহবায়ক কমিটির সদস্যরা হলেন- আহবায়ক আব্দুস সালাম মাহবুব, যুগ্ম-আহবায়ক শাকিল আহমদ ফয়সল, সাইফুল ইসলাম, আয়েশা আক্তার, মো. মহিম মিয়া, আব্দুল মুকিত আকাশ, আশিস রহমান, সদস্য শাখাওয়াত হোসাইন জুনায়েদ, মো. জুয়েল রাজ, আল-আমিন, তানিয়া আক্তার পলি, যোবায়ের মাহমুদ পাবেল, কবির হোসেন, মাহমুদা আক্তার সোমা, লিয়াকত আলী, তুহিন আহমেদ, কামরুল ইসলাম দুর্জয়, রুবেল আহমেদ, আব্দুর রহিম রাসেল, রুমেনা আক্তার, নউরীন তিথি।

সভায় আগামী তিনমাসের মধ্যে দোয়ারাবাজার স্টুডেন্ট এসোসিয়েশনের পূর্নাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬