জাবি ছাত্রী হলের নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ

২৭ এপ্রিল ২০১৯, ০৭:১৪ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মেয়েদের একটি হলে এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের এক ছাত্রীর এমনই অভিযোগে ওই কর্মচারীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।

অভিযুক্ত ওই কর্মচারীর নাম গোলাম কিবরিয়া। সে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের নিরাপত্তা প্রহরী বলে জানা গেছে। তার স্বভাব চরিত্র আগে থেকেই প্রশ্নবিদ্ধ ছিল।

জানা যায়, গত ১৪ মার্চ দিবাগত রাত দুইটার দিকে নিপীড়নের শিকার নারী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হল সুপারিনটেন্ডেন্ট রোকেয়া বেগমসহ হলের নিরাপত্তা প্রহরী হাবিব, শহীদ ও গোলাম কিবরিয়া অ্যাম্বুলেন্সে করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। এ সময় অ্যাম্বুলেন্সে তাদের সঙ্গে ওই শিক্ষার্থীর একজন বান্ধবী ছিলেন।

চিকিৎসা কেন্দ্রে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে অভিযুক্ত গোলাম কিবরিয়া অসুস্থ শিক্ষার্থীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দিতে থাকেন। পরবর্তীতে গোলাম কিবরিয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলে যৌন নিপীড়নের অভিযোগ দায়ের করেন নিপীড়নের শিকার শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে নিরাপত্তা প্রহরীকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন যৌন নিপীড়নবিরোধী কমিটির আহ্বায়ক অধ্যাপক রাশেদা আখতার। তিনি বলেন আমরা বিষয়টি নিয়ে বিব্রত। তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। তিনি আরও বলেন আমরা এসব ঘটনা কোন ভাবেই ছাড় দিব না। অপরাধীকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই।

এছাড়া অভিযোগের সূত্র ধরে তদন্ত কমিটি ওই হলের শিক্ষার্থীদের উদ্দেশে একটি নোটিশ দিয়েছে। নোটিশে কোনো শিক্ষার্থী হলের কর্মকর্তা-কর্মচারীর দ্বারা কোনো রকম হয়রানির শিকার হলে তদন্ত কমিটিকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

হলের ছাত্রীরা জানান,অভিযুক্ত গোলাম কিবরিয়ার বিরুদ্ধে ওই হলের বেশ কয়েকজন শিক্ষার্থীকে বিভিন্নভাবে হয়রানির অভিযোগ রয়েছে। সে অত্যন্ত ধুর্ত প্রকৃতির লোক। সহজেই ছাত্রীদের সঙ্গে মিশে যায়।

ছাত্রীদের সঙ্গে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, ‘অভিযোগ সত্য নয়। আমি সেদিন হল সুপারের নির্দেশে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই। পরে চিকিৎসা শেষে আবার হলে নিয়ে আসি। শুনেছি আমার বিরুদ্ধে নাকি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। তবে এমন কোনো ঘটনা ঘটে নাই। আর সেদিন আমিতো একা ছিলাম না, আমার সঙ্গে আরও পাঁচজন ছিলেন।’

প্রীতিলতা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক কৌশিক সাহা বলেন, ‘আমরা অভিযোগপত্র পেয়ে সেটা যৌন নিপীড়ন সেলে পাঠিয়েছি। এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারব না।’ 

 

 

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬