চবিতে পাঁচ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা’ শুরু রবিবার

২৬ এপ্রিল ২০১৯, ০১:০৯ PM
চবি উপাচার্যের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন

চবি উপাচার্যের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু বইমেলা’। বিশ্ববিদ্যালয় প্রশাসন, চবির বঙ্গবন্ধু চেয়ার, এবং চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর যৌথ উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই ‘বঙ্গবন্ধু বইমেলা-১৯’ অনুষ্ঠিত হবে আগামী রবিবার।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর সূচনা উপলক্ষে আগামী রবিবার (২৮ এপ্রিল) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ বইমেলা উদ্বোধন করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপাচার্যের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

এসময় চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে স্মরণীয় করার লক্ষ্যে দেশব্যাপী ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের এ আয়োজন। তিনি জানান, বইমেলায় বিশ্ববিদ্যালয়ের একটি স্টল থাকবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষিত জার্নাল ও অনুষদ ভিত্তিক জার্নালসহ বিভিন্ন রেফারেন্সের বই পাওয়া যাবে। এতে শিক্ষার্থীদের জন্য ৩০% মূল্য ছাড় থাকবে। এছাড়া বইমেলায় প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিন লিখিত বক্তব্যে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহম্মদ বলেন, ক্যাম্পাসে মুক্তবুদ্ধির চর্চাকে সমুন্নত রাখতে ও শিক্ষার্থীদের বইপড়া, সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহিত করা এবং সর্বোপরি দেশের প্রকাশনা শিল্পের বিকাশে সহযোগিতা করবে এই মেলা।

বইমেলাকে কেন্দ্র করে প্রতিদিনই মেলা প্রাঙ্গণে লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের এবং বাহিরের লেখক পাঠকরা অংশগ্রহণ করবেন। এই বই মেলায় স্টল বরাদ্দ পাওয়ার জন্য আবেদর ফরম পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ৬২৭ নং কক্ষে এবং বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ সংলগ্ন ঝুপড়ির ‘নন্দন বইঘরে’। নির্দিষ্ট নিয়ম মেনে শুক্রবার বিকেল চারটার মধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আবেদন ফরম জমা দিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)কে এম.নূর আহমদের সভাপতিত্বে রবিবার উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবে উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবে চবির বাংলা বিভাগের সাবেক অধ্যাপক অধ্যাপক ড. ভুঁইয়া ইকবাল। আলোচক হিসেবে থাকবেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোঃ মুহীবুল আজিজ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আলী আজগর চৌধুরী ও সৃজনশীল প্রকাশক পরিষদের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। আয়োজনের সমন্বয়ক হিসেবে থাকছেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব দীপ।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নুর আহমদ, চবি প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর লিটন মিত্র, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব দীপ, সৃজনশীল প্রকাশকের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ কর্মরত সাংবাদিকবৃন্দ ও যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950