ফেসবুকে মন্তব্য: ববি পুলিশ ফাঁড়ির এসআই প্রত্যাহার

২৬ এপ্রিল ২০১৯, ১১:০০ AM

© ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতিবাচক মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদকে ক্লোজড করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) নাসির উদ্দিন মল্লিক। তিনি জানান, প্রশাসনিক কারণে এসআই সৈয়দ আসাদকে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ববিতে ভিসির অপসারণের দাবিতে গত ২৬ মার্চ থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। আর এ আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে ববির পুলিশ ফাঁড়ির এসআই আসাদ ফেসবুকে নেতিবাচক মন্তব্য করেন। যা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর পরেই তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এরইমধ্যে সেখানে তার জায়গায় নতুন একজনকে ফাঁড়ির দায়িত্বও দেওয়া হয়েছে।

এদিকে আজ শুক্রবারও আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ৪ শিক্ষকসহ, ৬ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, প্রয়োজনে জীবন দিবেন, তবুও উপাচার্যের পদত্যাগ নিয়েই ঘরে ফিরবেন। এছাড়াও উপাচার্যের পদত্যাগ চেয়ে ৫৬ জন শিক্ষক তাঁদের স্ব স্ব প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

শূন্য থেকে গবেষণায় সক্ষমতা : ইবিতে বায়োইনফরমেটিকস কর্মশালার…
  • ২৩ এপ্রিল ২০২৬
কলেজে অনিয়মের অভিযোগ করায় ছাত্রকে আছাড় শিক্ষকের, ভিডিও ভাই…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝিনাইদহে কুকুরের কামড়ে তিন দিনে অর্ধশত মানুষ আহত
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ বন্ধের মেয়াদ আরও বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
এডুকেশন ক্যাডারের শিক্ষকরা নিজেদের ‘অফিসার’ পরিচয় দিতেই বেশ…
  • ২৩ এপ্রিল ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে ঢাকাসহ ৯ জেলায়, আবেদন শ…
  • ২৩ এপ্রিল ২০২৬