বিআরটিসি বাস নিয়ে ব্যাপক ভোগান্তিতে চবি শিক্ষার্থীরা

২৬ এপ্রিল ২০১৯, ১০:২৮ AM
চবির বিআরটিসির বাস

চবির বিআরটিসির বাস © টিডিসি ফটো

দেশের তৃতীয় এবং আয়তনের দিক দিয়ে সর্ব বৃহৎ বিশ্ববিদ্যালয়ের খেতাব পাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত চট্টগ্রামের হাটহাজারীতে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাটহাজারীর শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের মাধ্যম বিআরটিসি (BRTC) বাস। রাস্তায় চলাচলের অযোগ্য এসব বাস নিয়েই কয়েকশো শিক্ষার্থী প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াত করে। গাড়ির বডির ভঙ্গুর অবস্থার সাথে রয়েছে যান্ত্রিক ত্রুটি, মাঝরাস্তায় স্টার্ট বন্ধ হয়ে যাওয়া। ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করানো যেন শিক্ষার্থীদের এখন নিত্য নৈমত্যিক একটা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির দিনে গাড়ির ছাদ বেয়ে পানি পড়ে। মাঝেমাঝে তো শিক্ষার্থীদেরকে ছাতা খুলেই বসতে হয় গাড়িতে। দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহণ ব্যবস্থা নিয়ে চরম দুর্ভোগে ভুগছেন যাতায়াতকারী শিক্ষার্থীরা।

সাম্প্রতিক একটি দুর্ঘটনার বিবৃতিতে হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস ফোরাম এর সাধারণ সম্পাদক ও চবি শিক্ষার্থী নজিবুল বশর দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ১৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষে হাটহাজারী ফিরছিলাম। হাটহাজারী ফরেস্ট্রি অফিসের সামনে আসতেই হঠাৎ গাড়ির ইঞ্জিন বক্সে আগুন ধরে যায়। বাসের সবাই আতঙ্কিত হয়ে যে যার মত জীবন বাঁচাতে নেমে যায়। গাড়ির জানালা দিয়ে লাফ দিতে গিয়ে কয়েকজন আহতও হয়। রক্তাক্ত অবস্থায় তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।

তিনি আরো জানান, কয়েকবছর থেকেই এসব বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করে আসছি। উনারা আমাদেরকে আশা দেন ঠিক-ই কিন্তু বাস্তবিক পক্ষে কাজের কাজ কিছুই হয়না। বড় কোন দুর্ঘটনা ঘটলে হয়তো প্রশাসনের টনক নড়বে।

ঘটনার বরাত দিয়ে মার্কেটিং বিভাগের (চ.বি) শিক্ষার্থী ইহসানুল হোসাইন বলেন, এসব ফিটনেস বিহীন বাস বিআরটিএ (BRTA) এর অনুমোদন ছাড়া রাস্তায় চলাচল করে কীভাবে? এসবে কি প্রশাসনের নজর আসে না? এভাবে আর কত ফিটনেস বিহীন গাড়ী সড়কে মৃত্যুর মিছিলের জন্য দায়ী হবে?

এসব ভোগান্তি থেকে রক্ষা পেতে তারা কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেন। তারা জানায়, আশা করি কর্তৃপক্ষ আমাদের নিরাপত্তার কথা মাথায় রেখে অতিশীঘ্রই কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

এদিকে গত ১৮ তারিখে চট্টগ্রামে শিক্ষার্থীদের চলাচলের জন্য ১০টি বিআরটিসির বাস বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে নিরাপদ সড়ক আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া ১০ দফা দাবির মধ্যে এটিও ছিল। বাস বরাদ্দ সংক্রান্ত নির্দেশের চিঠি সোমবার চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।

প্রধানমন্ত্রীর একান্ত সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া স্বাক্ষরিত ওই চিঠিতে চট্টগ্রামের জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে বাস সার্ভিস চালু করতে বলা হয়েছে।

ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950