উদ্বোধনের দিনই বিকল বেরোবির বাস, শিক্ষার্থীদের ক্ষোভ

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ PM
বিকল হওয়া দ্বিতল বাস

বিকল হওয়া দ্বিতল বাস © টিডিসি

উদ্বোধনের দিনেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভাড়া করা একটি দ্বিতল বাস বিকল হয়ে পড়েছে। একই দিনে আরেকটি রুটের বাস থেকে নাট-বল্টু খুলে যাওয়ায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেছে। এ ঘটনায় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।

জানা যায়, বিকেল ৫টা ১০ মিনিটের ট্রিপে বিশ্ববিদ্যালয় থেকে পীরগঞ্জ যাওয়ার পথে বড়দরগা পার হয়ে বিশমাইল বাজারের কাছাকাছি এসে নষ্ট হয়ে যায় বিআরটিসি দ্বিতল ভাড়া বাস। এতে ভোগান্তিতে পড়েন বাসে অবস্থান করা শিক্ষার্থীরা।

উদ্বোধনের প্রথম দিনেই বাস বিকল হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, বিআরটিসির পুরোনো বাস ভাড়া নেওয়ায় এ অবস্থা হয়েছে। বিশ্ববিদ্যালয় চাইলে আরও ভালো বাস ভাড়া নিতে পারত। দূরে যাওয়ার পথে এ রকম মাঝপথে বিকল হওয়ায় তাদের ভোগান্তির মধ্যে পড়তে হয়।

বাসে থাকা মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, ‘আমরা বাসে ছিলাম। হঠাৎ চাকা নষ্ট হয়ে যায়। পরে কোনোমতে পীরগঞ্জে আনছে।’

ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন বলেন, ‘শখ করে পীরগঞ্জে আসছিলাম। বাস নষ্ট হওয়ায় এখন এখানে আটকে আছে।’

আরও পড়ুন: নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

তারাগঞ্জ রুটের বাসা থাকা লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী জুয়েল হক বলেন, ‘তারাগঞ্জ যাওয়ার সময় হুট করে বাস নষ্ট হয়ে যায়। নাট-বল্টু খুলে যায়। পরে সেটি ঠিক করে নেওয়া হয়। অল্পের জন্য দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম।’

উদ্বোধনের দিনই বাস বিকল হওয়ার ব্যাপারে জানতে চাইলে পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, ‘আমি তো জানি না। খোঁজ নিচ্ছি। এমন তো হওয়ার কথা না।’

এদিকে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে নতুন ৭টি বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬