উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে নতুন করে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। উত্তরপত্র গ্রহণ থেকে শুরু করে মূল্যায়ন ও প্রেরণ পর্যন্ত প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করার জন্য বিস্তারিত দিকনির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্দেশনায় বলা হয়েছে, উত্তরপত্র গ্রহণের সময় পরীক্ষককে অবশ্যই পরীক্ষা বিষয়, কোর্স কোড ও বিষয় কোডের সঙ্গে উত্তরপত্রের সংখ্যা মিলিয়ে নিতে হবে। ভুলবশত অন্য কোনো বিষয় বা কোর্সের উত্তরপত্র পাওয়া গেলে তা সঙ্গে সঙ্গে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শামীম আহমেদকে (মোবাইল: ০১৩১৩-০৫২৩৬১) জানানো এবং জরুরি ভিত্তিতে প্রেরণ করতে হবে।

উত্তরপত্র গ্রহণের পর প্রধান পরীক্ষককে টেলিফোনে বিষয়টি জানানো বাধ্যতামূলক। সকল উত্তরপত্রের ওএমআর ফরম ও কভার পৃষ্ঠায় কালো বলপেন দিয়ে বিষয় কোড, পরীক্ষক কোড, ক্রমিক নম্বর ও প্রাপ্ত নম্বর লিখতে হবে এবং নির্ধারিত বৃত্ত পূর্ণ করতে হবে।

মূল্যায়ন লাল বলপেন দিয়ে করতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর স্পষ্টভাবে লাল কালিতে লিখতে হবে এবং মোট প্রাপ্ত নম্বর প্রথম পৃষ্ঠায় উল্লেখ করতে হবে। ভুল উত্তরের নিচে লাল কালিতে মার্ক করতে হবে। ওএমআর ফরমের নিচে কালো বলপেন দিয়ে বিষয়কোড, পরীক্ষক কোড, প্রধান পরীক্ষকের কোড, ক্রমিক নম্বর ও প্রাপ্ত নম্বর লিখতে হবে।

মূল্যায়ণ কাজ ২১ দিনের মধ্যে শেষ করতে হবে এবং তা হাতে হাতে প্রধান পরীক্ষকের কাছে পৌঁছে দিতে হবে। জরুরি প্রয়োজনে প্রধান পরীক্ষক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। মূল্যায়নে কোনো অযোগ্যতা দেখা দিলে তা সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬