‘মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব’— তিন পৃষ্ঠার চিঠি লিখে চলে গেলেন বেরোবি শিক্ষার্থী

১৭ আগস্ট ২০২৫, ১২:০১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৫৭ AM
বেরোবি শিক্ষার্থী জিতু রায়

বেরোবি শিক্ষার্থী জিতু রায় © সংগৃহীত ও সম্পাদিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিতু রায় প্রেমঘটিতহ কারণে নিজ বাড়ির সামনে আম গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে সু্ইসাইড নোটে তিনি লিখেন, ‘আই লাভ ইউ, মৃত্যুর পরেও তোমাকে ভালোবেসে যাব’।

জানা গেছে, জিতু রায় বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলায়। গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) জিতুর লেখা সুইসাইড নোট থেকে জানা যায়, ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত দীর্ঘ ৪ বছরের প্রেমে ব্যর্থ হয়ে ৩ পৃষ্ঠার এক চিঠি লিখে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন। 

চিঠিতে তিনি লেখেন, তোমার সাথে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়, যেটা তুমি কখনও অস্বীকার করতে পারবে না। তোমার শেষ কথা ছিল আমাকে ভুলে যাও। কিন্তু আমি তোমাকে ভুলতে পারলাম না। তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব। 

জিতু আরও লেখেন, তোমার জন্য আমি অনেক কিছু করেছি। কিন্তু দিনশেষে প্রমাণ করে দিলে তুমি সুখের জন্য আমার জীবনে আসনি। আমার জীবনকে গলা টিপে হত্যা করার জন্য আসছিলে। আজকে আমার মৃত্যুর জন্য তুমিই দায়ী, শুধু তুমি।

এ ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ইলিয়াছ প্রামানিক দুঃখ প্রকাশ করে বলেন, এসব সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের উদ্যোগে প্রতি বুধবার একজন মনোরোগ ডাক্তার আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ করা হয়েছে। আমাদের শিক্ষার্থীরা যারা বিভিন্ন কারণে ডিপ্রেশনে থাকে, এ ডাক্তারের কাছে আসলে তারা অবশ্যই ভালো পরামর্শ পাবেন আশা করা যায়। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। শিক্ষার্থীদের এমন ডিপ্রেশন এ সুপরামর্শের জন্য প্রতি বুধবার আমাদের বিশ্ববিদ্যালয় একজন মনোরোগ বিশেষজ্ঞ আসেন। প্রয়োজনে আমরা এ বিষয়ে আরো জোরালো পদক্ষেপ গ্রহণ করবো।

জাতীয় নিরাপত্তা এখন তিনটি মূল ভিত্তির ওপর নির্ভরশীল: প্রতির…
  • ১২ অক্টোবর ২০২৬
যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬