কুবিতে র‍্যাগিংয়ের ঘটনায় বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর শাস্তি সাময়িক স্থগিত

২৬ জুলাই ২০২৫, ১২:০৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১২:০২ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগে র‍্যাগিংয়ে অভিযোগে বহিষ্কৃত ১২ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ সাময়িকভাবে স্থগিত করেছে সিন্ডিকেট। ভবিষ্যতে তারা কোনো অপরাধে জড়িত হলে এ শাস্তি তাৎক্ষণিকভাবে ফের কার্যকর হবে। 

বৃহস্পতিবার (২৪ জুলাই) ১০৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে এক সিন্ডিকেট সদস্য। তিনি বলেন, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে কোনো ধরনের অসদাচরণ বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে পূর্বের শাস্তি পূর্ণরূপে কার্যকর হবে।

সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয়, অভিযুক্ত ১২ শিক্ষার্থীকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ফলে তারা বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক সুবিধা আর পাবেন না।

আরও পড়ুন: কৃষির ৯ বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনের ৫ গুণ শিক্ষার্থী রেখে হবে ফলাফল

প্রসঙ্গত, সম্প্রতি কুবির নৃবিজ্ঞান ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে র‍্যাগিংয়ের একাধিক অভিযোগ ওঠে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ১২ শিক্ষার্থীকে ৬ মাসের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল।

বিইউএফটিতে দ্বাদশ বেল্ট অ্যান্ড রোড আন্তর্জাতিক সাংস্কৃতিক …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক বাংলাদেশের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
খাতা পুনর্মূল্যায়নে নীতিমালা হচ্ছে, শাস্তি পাচ্ছেন ‘অনুচিত’…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রিটেন পাসের সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, আমি ফোন …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এক শর্তে হরমুজ খুলতে রাজি ইরান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬