চবির শাটল ট্রেনে বহিরাগত চলাচল নিষিদ্ধ

০৯ এপ্রিল ২০১৯, ০৭:৪৩ PM
প্রশাসনের ১০ নির্দেশনা

প্রশাসনের ১০ নির্দেশনা © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বহিরাগত যাত্রী চলাচল নিষিদ্ধ করা হয়েছে। চবি প্রশাসনের এই নির্দেশনায় শাটলে বহিরাগত যাত্রী উঠলে তাদের পুলিশে সোপর্দ করার নির্দেশ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শাটল ট্রেনের বিভিন্ন বগিতে নিরাপত্তা সংশ্লিষ্ট ১০ নির্দেশনা সম্বলিত একটি পোস্টার লাগানো হয়। নির্দেশনাগুলো হলো-

১. শাটল ট্রেন বিশ্ববিদ্যালয় কর্তৃক ভাড়ায় চালিত,
২. শিক্ষার্থী ছাড়া অন্যদের আরোহণ না করা,
৩. অবৈধ যাত্রীদের দেখলে পুলিশের নিকট সোপর্দ করা,
৪. ট্রেনের ছাদে, বগির দরজায় ও ইঞ্জিনে বসা থেকে বিরত থাকা,
৫. ট্রেন চলন্ত অবস্থায় উঠা-নামা থেকে বিরত থাকা,
৬. শাটল ট্রেনে আসন সংরক্ষণ ও মালামাল না রাখা,
৭. ধূমপান না করা,
৮. পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা,
৯. শাটল ট্রেনের যত্ন নেওয়া,
১০. ক্ষতিসাধন করা থেকে বিরত থাকা।

বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, শাটল ট্রেনে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১০ টি নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে অবৈধ যাত্রী আরোহণ করলে তাদের পুলিশের নিকট সোপর্দ করা, শাটল ট্রেনে ধূমপান না করা, সিট দখল না করাসহ বেশ কয়েকটি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্যকারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পাশাপাশি ট্রেন চালক ও গার্ডদের সহযোগিতা করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, ট্রেন চলাচলে বিভিন্ন সময় চালক ও গার্ডদের হেনস্তা করা হয়। রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আজকের বৈঠকে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
close