শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮২ শিক্ষার্থী

১৫ জুলাই ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:০৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২ অনুষ্ঠিত ডিগ্রি ও ২০২০ সালে সার্টিফিকেট কোর্স পরীক্ষায় নকলসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের অভিযোগে ৮২ জন শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে কর্তৃপক্ষ। কেন্দ্রীয় পরীক্ষক, পর্যবেক্ষক, প্রধান পরীক্ষকদের প্রতিবেদন ও সংগৃহীত আলামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রো-ভাইস চ্যান্সেলর, অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, রেজিস্ট্রার ও সরকারি কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন। 

সভায় ৮২ জন অভিযুক্ত শিক্ষার্থীর জবাবপত্র, লিখিত কৈফিয়ত ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬