প্রকৌশলী পলাশের অপসারণের দাবিতে চবি ছাত্রলীগের বিক্ষোভ

০৩ এপ্রিল ২০১৯, ১০:০৭ PM
আন্দোলরত শিক্ষার্থীদের একাংশ।

আন্দোলরত শিক্ষার্থীদের একাংশ। © এ এইচ আজহার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশের অপসারণের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও পলাশের কুশপুত্তলিকা দাহ করেন চবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে ছাত্রলীগের বিভিন্ন শাখার প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন।

বুধবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে কলা ঝুপড়িতে এসে আশরাফুজ্জামান পলাশের কুশপুত্তলিকা দাহ করেন। এতে অংশগ্রহণ করেন শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক চারটি গ্রুপ ভিএক্স, একাকার, আরএস এবং উল্কা।

বিক্ষোভ নিয়ে ভিএক্সের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, দুর্নীতিবাজ প্রকৌশলী পলাশ বিভিন্ন সময়ে দুর্নীতি, ঘুষ ও সাধারণ মানুষের কাছ থেকে ফ্ল্যাট বরাদ্দ দেয়ার নামে টাকা নিয়েছে। সে আমাদের অভিভাবক সিটি মেয়র আ জ ম নাছিরের সাথে ব্যক্তি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে অসৎ আচরণ করেছে। তাই আমরা চাই এই দুর্নীতিবাজ প্রকৌশলী পলাশকে চট্টগ্রাম থেকে অতি সত্বর অপসারণ করা হোক এবং দুদক কর্তৃক এই প্রকৌশলীর ব্যাংক হিসাব জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

প্রসঙ্গত, নগরীর হালিশহরে পোর্ট কানেকটিং সড়কে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সংস্কারের কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। হালিশহরের বরফকল এলাকায় ড্রেনসহ সড়ক সোজা করতে গিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রায় ৫০ ফুট জায়গা দখলে নিয়েছে সিটি কর্পোরেশন। এ নিয়েই মূলত সিটি কর্পোরেশনের সঙ্গে গৃহায়ণ কর্তৃপক্ষের বিরোধ শুরু হয়। সেই বিষয় নিয়ে কথা বলার জন্য গৃহায়ণ কর্তৃপক্ষের কর্মকর্তাদের আগ্রহে মেয়র আ জ ম নাসির উদ্দিন গত ৩১ মার্চ সন্ধ্যায় সময় দিয়েছিলেন তাদের।

গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলীরা নগরপিতা আজম নাছিরের সাথে দেখা করতে গেলে আশরাফুজ্জামান পলাশ নামে এক সহকারী প্রকৌশলী মেয়র এবং ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়েরের হাতে লাঞ্ছিত হন।

ফেনীর সাবেক তিন এমপিসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬