নিরাপত্তা রক্ষায় জবিতে রাত ১০টার পর অবস্থান না করার নির্দেশ

০২ জুলাই ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৫৯ AM
জবি লোগো

জবি লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নতুন নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (২ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পাসে রাত ১০টার পর শিক্ষার্থীসহ কেউ যেন অবস্থান না করে এ বিষয়ে সবাইকে অনুরোধ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য।’

বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের নির্দেশক্রমে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এ ব্যাপারে ক্যাম্পাসের শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

‘তারা তাদের ভাসুরের নাম মুখে নিতে চায় না’: শাহ পরান
  • ০৫ অক্টোবর ২০২৬
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৬২ পদে চাকরি, আবেদন ২৫ অক্টোবর …
  • ০৫ অক্টোবর ২০২৬
চতুর্থবারের মতো বহিষ্কার সহ-সভাপতি আহসান, হাসিবের হ্যাট্রিক…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিসিএসের প্রজ্ঞাপন জারি
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
  • ০৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি সফটওয়্যার নিয়ে যা জানা গেল
  • ০৫ অক্টোবর ২০২৬