ইবির বাসে চাপা পড়ে পুলিশ সদস্য নিহত

২৮ জুন ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৫:২৫ PM
নিহত পুলিশ ও বাস

নিহত পুলিশ ও বাস © টিডিসি সম্পাদিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি বাসের চাপায় পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর এলাকায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি জব্দ করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন বলে জানা গেছে।

নিহত পুলিশ কনস্টেবল হাফিজুর রহমান (২৮) পাবনার চাটমোহর উপজেলার জাবরপোল গ্রামের কাজী আহমেদের ছেলে। তিনি কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

চৌড়হাস হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে চৌড়হাস হাইওয়ে থানার একটি টিম কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় দায়িত্ব পালন করছিল। সকাল সাড়ে দশটার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের 'বাতায়ন' নামে ছাত্রীদের পরিবহনের একটি বাস দ্রুতগতিতে ক্যাম্পাসের দিকে যাচ্ছিল।

স্বস্তিপুর এলাকায় পৌঁছানোর সময় সামনে থাকা একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশে দায়িত্ব পালনরত কনস্টেবল হাফিজুরকে চাপা দেয় বাসটি। এতে তিনি গুরুতর আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাফিজুরের দ্বিতীয় স্ত্রী হাবিবা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘সাত মাস আগে আমাদের বিয়ে হয়েছে। আগের পক্ষের তার একটি কন্যা সন্তান রয়েছে।’

এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছেন। মরদেহের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক আবদুর রউফ বলেন, ‘ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির একটি দল হাইওয়ে থানায় গিয়েছিল। আইনগত বিষয় নিয়ে আগামীকাল উভয় পক্ষের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হবে। বাসের কাগজপত্র সঠিক আছে কি না এবং দুর্ঘটনায় চালকের কোনো ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হবে।’

 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9