৩ দফা দাবিতে ইবি উপাচার্যকে বাগছাসের স্মারকলিপি

২৫ জুন ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) লোগো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোগো ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) লোগো © টিডিসি সম্পাদিত

জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থানকারী শিক্ষক, কর্মকর্তাদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করাসহ ৩ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বুধবার (২৫ জুন) দুপুর দেড়টার দিকে প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় উপাচার্যের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে তারা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। 

তাদের দাবিগুলো হলো: ইসলামী বিশ্ববিদ্যালয় আইন পুনর্বিবেচনা করে সিন্ডিকেটের অনুমোদনের মাধ্যমে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনুমোদনে ইকসু আইন প্রণয়ন ও নির্বাচন আয়োজনের পদক্ষেপ গ্রহণ করা, অনতিবিলম্বে ভর্তি প্রক্রিয়ায় বৈষম্যমূলক পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলসহ অন্যান্য কোটা ব্যবহারের সুযোগ হ্রাস করা এবং জুলাই বিপ্লবের বিরোধিতাকারীদের বিচারের লক্ষ্যে যে তদন্ত কমিটি গ্রহণ করেছে তার কার্যক্রম ত্বরান্বিত করে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।

বাগছাসের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঐতিহাসিক জুলাই বিপ্লবের আদর্শের ধারক ছাত্র রাজনৈতিক সংগঠন, জুলাই আদর্শের আলোকে ছাত্র রাজনৈতিক প্রেক্ষাপট সৃষ্টি, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা ও বৈষম্যহীন শিক্ষাঙ্গণ তৈরিতে সচেষ্ট। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় উপর্যুক্ত লক্ষ্য অর্জনের স্বার্থে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা উপাচার্য মহোদয়ের কাছে একটি স্মারকলিপি দিয়েছি। আশাকরি প্রশাসন দ্রুতই আমাদের দাবি সমূহ বাস্তবায়নে পদক্ষেপ নেবে৷ অন্যথায়, গণতান্ত্রিক পদ্ধতিতে শিক্ষার্থীরা তাদের প্রাণের দাবি আদায়ে বাধ্য হবে।

মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬