জবিতে বাগছাসের কমিটি ঘোষণা, আহ্বায়ক ফয়সাল-সদস্য সচিব শাহীন

১৯ জুন ২০২৫, ০১:২৫ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
ফয়সাল মুরাদ ও শাহীন মিয়া

ফয়সাল মুরাদ ও শাহীন মিয়া © সংগৃহীত

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য কার্যকর এই আহ্বায়ক কমিটি। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফয়সাল মুরাদকে আহ্বায়ক এবং ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন মিয়াকে সদস্য সচিব করে মোট ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (১৮ জুন) রাতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বকর মজুমদার ও সদস্য সচিব জাহিদ আহসানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

কমিটির অন্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাসিম হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. তকি, মুখ্য সংগঠক ফেরদৌস শেখ এবং মুখপাত্র কামরুল ইসলাম রিয়াজ।

নবগঠিত কমিটির সদস্য সচিব শাহীন মিয়া বলেন, ‘আমাদের কাজ শিক্ষার্থীদের নিয়েই। তবে আমাদের সংগঠনের যাত্রা জুলাই গণঅভ্যুত্থান পটভূমি থেকে। ফলে প্রথমেই আমরা জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাদের সংবর্ধনা দিতে চাই।’

আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ শিক্ষার্থীবান্ধব ও দলীয় লেজুড়বৃত্তিকহীন ছাত্ররাজনীতির প্রতি অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে আপসহীন অবস্থানই পারে একটি কার্যকর ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ গড়ে তুলতে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকটে আমরা অতীতেও সামনে থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার চেষ্টা করেছি, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে।’

ট্যাগ: জবি
মাতৃহারা ২৭ দিনের শিশুর পাশে ইউএনও রেজওয়ানা নাহিদ
  • ১২ অক্টোবর ২০২৬
মহাসড়ক দখল করে বসানো ২০ ফলের দোকানসহ ছোট-বড় অর্ধশতাধিক ভাসম…
  • ১২ অক্টোবর ২০২৬
নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬