জবিতে ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৮ জুন ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৭:৩০ AM
সেমিনারে কথা বলছেন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম

সেমিনারে কথা বলছেন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম © টিডিসি

বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির (বিপিএস) আয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘নৈতিকতা, রাজনীতি ও দায়বদ্ধতা’ শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের সিএসই ভার্চুয়াল ক্লাসরুনে অনুষ্ঠিত হয় এ সেমিনার।

সেমিনারের উদ্বোধন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বে) ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন।

তিনি বক্তব্যে বলেন, ‘একাত্তরে স্বাধীনতা-পরবর্তী সময়ে আমরা একটি ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বাস্তবে তার চরম বিচ্যুতি ঘটেছে। এ জন্যই আজও আমরা নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা করি। ৫ আগস্ট আমাদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বাঁক। নতুন প্রজন্মকে পথ চলা শুরু করতে হবে, তবে কোথায় থামতে হবে সেটাও জানতে হবে। এই উপলব্ধি দার্শনিক চিন্তা থেকেই জন্ম নেয়।’

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. হারুন রশীদ। ‘বাংলাদেশের রাষ্ট্রদর্শন: গণতন্ত্রের পোশাকে রাজনৈতিক নিরঙ্কুশতন্ত্র’ শীর্ষক প্রবন্ধে তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে গণতান্ত্রিক কাঠামো দাবি করলেও বাস্তবে এটি নিরঙ্কুশতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। ক্ষমতার কেন্দ্রীভবন, বিরোধী মত দমনের সংস্কৃতি ও রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতার অভাব এ দেশের গণতন্ত্রকে কেবল প্রাতিষ্ঠানিক আবরণ পরিয়ে রেখেছে। ফলে রাষ্ট্রের দার্শনিক ভিত্তি আজ দুর্বল হয়ে পড়েছে।

আরও পড়ুন: ভাঙা নয়, মূল নকশায় ফিরছে নজরুল বিশ্ববিদ্যালয়ের সেই ভাস্কর্যটি

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিলসফিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. শাহ্ কাওসার মুস্তাফা আবুলউলায়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

স্বাগত বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ও বিপিএসের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করেন অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।

সেমিনারে চারটি পৃথক অধিবেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রথিতযশা দার্শনিক, শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ মোট ১৪টি প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন। 

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিশ্ববিদ্যালয়, কলেজ ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক-গবেষক ও সুধীজনের উপস্থিতি সেমিনারটিকে প্রাণবন্ত করে তোলে।

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9