খুবিতে নানা কর্মসূচিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০১৯, ০৬:৪৩ PM
মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপিত হয়েছে। ভোর ছয়টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে উপাচার্য কর্তৃক জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।

এরপর অদম্য বাংলায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উপাচার্যের পর খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, ডিসিপ্লিনসমূহ, আবাসিক হলসমূহ, খুবি শিক্ষক সমিতি, স্বাধীনতা শিক্ষক পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, খুবি অফিসার্স কল্যাণ পরিষদ, শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠন এবং কর্মচারীবৃন্দের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকাল ৮টা ১মিনিটে শুদ্ধ সুরে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ জাতীয় সঙ্গীত পরিবেশন পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্টার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্রবিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

খুবি শিক্ষক সমিতির আয়োজনে সকাল ১০টায় প্রীতি ক্রিকেট ম্যাচ ও ভলিবল ম্যাচ এবং সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেল চারটায় মুক্তমঞ্চে আয়োজন করা হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

রাবি ছাত্রশিবিরের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন 
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থী পাবে বিনামূল্যে স্কুল ড্রেস
  • ০৮ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুর…
  • ০৮ এপ্রিল ২০২৬
শুল্ক ছাড়াই আমদানি করা যাবে বৈদ্যুতিক স্কুল বাস
  • ০৮ এপ্রিল ২০২৬
এনএসইউ-বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে স্তন ক্যানসা…
  • ০৮ এপ্রিল ২০২৬
হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
close