জাককানইবিতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ ২০১৯, ০৫:৩২ PM
শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। © হাবিবুল্লাহ আল মারুফ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নানা আয়োজনের মধ্যদিয়ে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে দিবসটির বিভিন্ন কর্মসূচির মধ্যে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণসহ একাধিক কর্মসূচীর আয়োজন করা হয়।

উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে প্রথমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার। এরপর একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা সমিতি, বিভিন্ন হল, বিভাগ, শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, প্রথম আলো বন্ধুসভা ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পূর্ব নির্ধারিত সময়সূচী অনুযায়ী সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন, এগারোটা পাঁচ মিনিটে পুষ্পস্তবক অর্পণ, বেলা ১২টায় শিক্ষক কর্মকর্তাদের প্রীতি ক্রিকেট ম্যাচ ও ভলিবল প্রতিযোগিতা, বেলা তিনটায় স্বাধীনতা দিবস আন্তঃবিভাগ বিতর্কের ফাইনাল, বেলা চারটায় আলোচনা সভা, বেলা ছয়টায় বীরাঙ্গনাদের সম্মাননা প্রদান, ছয়টা পনোরো মিনিটে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, বেলা সাতটায় সঙ্গীত অনুষ্ঠান ও সর্বশেষে রাত আটটায় নাটক, রেডক্লিফ লাইন পরিবেশিত হবে।

সংবিধানের দোহাই দিয়ে জনগণকে কাঁঠাল খাওয়ানোর চেষ্টা করবেন না…
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ইরান, সিদ্ধান্…
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএনপি ক্ষমতায় এসে ১৮০ ডিগ্রি এঙ্গেলে পল্টি মেরেছে: শিশির ম…
  • ০৬ এপ্রিল ২০২৬
close