রাকসু নির্বাচন: আবাসিক হলেই ভোট কেন্দ্র করার দাবি ছাত্রলীগের

২৪ মার্চ ২০১৯, ০৮:৪৬ PM
রাকসু নির্বাচনী সংলাপে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ।

রাকসু নির্বাচনী সংলাপে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের একাংশ। © মেশকাত মিশু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ ক্যাম্পাসে ক্রিয়াশীল অন্যান্য ছাত্র সংগঠনগুলো একাডেমিক ভবনে ভোটকেন্দ্রের দাবি জানালেও তা হলেই আয়োজনের পক্ষে মত দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। রাকসু নির্বাচনী সংলাপে ছাত্রসংগঠন গুলোর সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক সংলাপে এ দাবি জানায় সংগঠনটি। এছাড়াও অতিদ্রুত রাকসু নির্বাচন দেয়া ও নির্বাচনের তফসিল ঘোষণাসহ ৯ দফা দাবি জানিয়েছে রাবি শাখা ছাত্রলীগ।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দফতরে রাকসু নির্বাচন সংলাপ কমিটির সঙ্গে আলোচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ নেতৃত্বে অনুষ্ঠিত সভায় এসব বিষয়গুলো উঠে এসেছে।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- স্বাধীনতার বিপক্ষের শক্তি ছাড়া ক্যাম্পাসে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেয়া, ভোটার তালিকা হালনাগাদ, যুগোপযোগী গঠনতন্ত্র , পিএইচডি, এমফিল, সান্ধ্য কোর্সের শিক্ষার্থীদের প্রার্থিতা রাখা, হলেই ভোটকেন্দ্র রাখা, ক্যাম্পাসে সাধারণ ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিক্রিয়াশীল, লৌওলবাদি সংগঠন বা গোষ্ঠীর নির্বাচনে অংশ নেয়ার সুযোগ না দেয়া, রাকসুতে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ক্যাফেটেরিয়া সম্পাদক ও ছাত্র পরিবহণ সম্পাদক পদসহ মোট ২৫ টি পদ করা।

এসময় সংলাপে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাব্বির হোসেন, মাহফুজ আল আমিন, তৌহিদ মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সরকার ডন, সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, চঞ্চল কুমার অর্ক প্রমুখ উপস্থিত ছিলেন।

রাকসু সংলাপ কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে সংলাপ হয়েছে। তারা কয়েকটি দাবি জানিয়েছে, আমরা দাবিগুলো বিবেচনায় নিয়েছি।

আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপি গণ‌ভো‌টের প্রচারণা ক‌রে এখন কেন টালবাহানা করছে
  • ৩১ মার্চ ২০২৬
অফিসার নিয়োগ দেবে অ্যাকশনএইড, আবেদন শেষ ৬ এপ্রিল
  • ৩১ মার্চ ২০২৬
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence