জবিতে কালের কণ্ঠ শুভ সংঘের নবীন বরণ

২৩ মার্চ ২০১৯, ০৭:২৪ PM
নবীন বরণ ২০১৯ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালের কণ্ঠ শুভসংঘ শাখার নেতৃবৃন্দ ও উপস্থিত শিক্ষকদের একাংশ।

নবীন বরণ ২০১৯ অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কালের কণ্ঠ শুভসংঘ শাখার নেতৃবৃন্দ ও উপস্থিত শিক্ষকদের একাংশ। © মাসুম বিল্লাহ শরীফ

‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কালের কণ্ঠ শুভসংঘ শাখার  বর্ণিল আয়োজনে নবীন বরণ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে যে কয়টা সংগঠন আছে তাদের মধ্যে শুভ সংঘ অন্যতম। এ সংগঠন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে যাচ্ছে।উপাচার্য আরো বলেন, ডিপার্টমেন্টের পড়াশোনা বাস্তবে জীবনে খুব বেশি কাজে লাগবে না। তাই সবাইকে ডিপার্টমেন্টের পড়াশোনার বাইরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে হবে।

এছাড়া রাজধানীর ফুলবাড়িয়া শপিং কমপ্লেক্সের চেয়ারম্যান আব্দুর রহমান শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মধ্যে রাজনীতি ঢুকে গেছে। তাই এ অবস্থা থেকে আমাদের বের হতে হবে। তবে আমাদের সুষ্ঠু ধারার রাজনীতি করতে হবে যাতে কোন ক্ষতি না হয়।

অনুষ্ঠানে শুভ সংঘের পক্ষ থেকে অতিথি ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া নবীন বরণের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে শুভ সংঘের সদস্যরা নৃত্য, গান, কবিতা ও অভিনয়ে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মো. সাদেকুল ইসলামের সভাপতিত্বে বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শুভ সংঘের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শামীম আল মামুন, শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, দপ্তর সম্পাদক সোহেল রানা স্বপ্ন প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের কণ্ঠ শুভ সংঘের কেন্দ্রীয় সহসভাপতি জহিরুল ইসলামের সঞ্চালনায় শুভ সংঘ জবি শাখার সভাপতি ইমা আক্তার ও সাধারণ সম্পাদক তানভির হোসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950