প্রধানমন্ত্রীর সঙ্গে আবরারের পরিবারের সাক্ষাৎ

২২ মার্চ ২০১৯, ১১:১৭ PM

© সংগৃহীত

বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পরিবারের সদস্যরা দেখা করতে যান। সেখানে তারা প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সাখাওয়াত মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী আবরারের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং তাদের সন্তানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফেরাতও কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহাম্মেদ চৌধুরী, মা ফরিদা ফাতেমী ও ছোট ভাই ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) পরিবহনের একটি বাসের চাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ-ভারতে বিশ্বকাপের মহাযজ্ঞ, সময়সূচি জানাল আইসিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
একই ঘটনায় চুয়াডাঙ্গার ডিসি প্রত্যাহার, বহাল মৌলভীবাজারের ডি…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থ…
  • ১৫ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্…
  • ১৫ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের নভেম্বরের এমপিও বিল সাবমিটের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950