চবি স্কুল অব ডিবেটের জাতীয় বিতর্ক উৎসব

২১ মার্চ ২০১৯, ০৭:৩৯ PM
সংবাদ সম্মেলনে বিতর্ক ক্লাবের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বিতর্ক ক্লাবের নেতৃবৃন্দ। © এ এইচ আজহার

‘যুক্তি হোক তীক্ষ্ণধার, চেতনা হোক সমতার’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন চিটাগাং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট (সিইউএসডি) প্রতিবছরের মত এবারও এমজেএফ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক উৎসব-২০১৯ আয়োজন করতে যাচ্ছে। এবারের বিতর্ক উৎসবে সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৩২টি দল অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে সিইউএসডির সভাপতি অভিষেক দত্ত এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের এসব তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি সজল দাশ ও প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক পিয়াস আহমেদ।

দুই পর্বের এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। এছাড়া ২য় পর্ব তথা সমাপনী পর্ব অনুষ্ঠিত হবে শনিবার। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড.ইফতেখার উদ্দিন চৌধুরী।

এর মধ্যে ১ম দিন সমাজবিজ্ঞান অনুষদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রিলিমিনারী ৪ রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরপর বিকেল ৫টায় কোয়ার্টার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।

এছাড়া সমাপনী পর্ব তথা দ্বিতীয় দিন চট্টগ্রাম নগরীর থিয়েটার ইন্সটিটিউট হল গ্যালারীতে বিকেল ৩টায় সেমিফাইনাল পর্ব এবং বিকেল ৪টায় বিতর্কের ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৭টা থেকে ৮টা পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

এদিকে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, নারী পুরুষের সমানাধিকার ও সমতার ভিত্তিতে যৌথ সমাজ বিনির্মাণ সম্ভব বলে সিইউএসডির বিশ্বাস। যুক্তির পাল্লা দিয়ে আমরা প্রমাণ করতে চাই লিঙ্গসাম্য ও মানবিক মর্যাদা। তাই আমাদের এবারের আয়োজনের বিশেষত্ব হলো, প্রতিটি দলে কমপক্ষে ১জন নারী বিতার্কিক থাকা বাধ্যতামূলক।

বিতর্ক উৎসবের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও মর্যাদায় গড়ি সমতা।’ এছাড়া রেডিও পার্টনার হিসেবে থাকছে ‘রেডিও ফুর্তি’ এবং মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এশিয়ান টিভি ও চবি সাংবাদিক সমিতি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close