জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দাবি নিয়ে যমুনায় সভা চলছে

১৬ মে ২০২৫, ০১:৫১ AM , আপডেট: ১৬ মে ২০২৫, ০৬:০২ PM
যমুনার সামনে দায়িত্বরত পুলিশ

যমুনার সামনে দায়িত্বরত পুলিশ © টিডিসি

জগন্নাথি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চলমান আন্দোলনে নিয়ে যমুনায় বৈঠকে বসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদসহ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান  প্রফেসর ড. এস এম এ ফায়েজ এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন। 

বৃহস্পতিবার (১৬ মে) রাত ১টায় এ প্রতিবেদন লিখা পর্যন্ত যমুনায় মিটিং চলছে বলে জানা গেছে। 

এদিকে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর গণঅনশন শুরু করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৬ মে) রাত ১২টায় তারা এ ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এই কর্মসূচির ঘোষণা দেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কাকরাইল মোড়েই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আগামীকাল সকাল ১০টায় সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে একটি সাধারণ সমাবেশও অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা ১৪ মে দিনটিকে ‘জবি কালো দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। একইসঙ্গে তারা ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন।

ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে; আগামীকাল (১৬ মে) সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হবে; একই দিনে জুমার নামাজের পর গণঅনশন পালিত হবে; ১৪ মে দিনটিকে ‘জবি কালো দিবস’ হিসেবে পালন করা হবে এবং প্রতিবছর এই দিনটি স্মরণে রাখা হবে।

বৈঠক শুরু হওয়ার আগে অধ্যাপক রইছ বলেন, "আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। কিন্তু তার বদলে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়েছে, অথচ প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। হামলার ৩৫ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বার্তাও আসেনি।"

 

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬