ইবির নামে অর্ধশতাধিক ভুয়া ফেসবুক পেজ, বন্ধে তদন্ত কমিটি গঠন

১৪ মে ২০২৫, ০৪:০০ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
ইবির নামে খোলা বিভিন্ন ফেসবুক ও গ্রুপ

ইবির নামে খোলা বিভিন্ন ফেসবুক ও গ্রুপ © সংগৃহীত

বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি ছাড়াই ইসলামী বিশ্বাবিদ্যালয়ের (ইবি) নাম ব্যবহার করে অনলাইনে অর্ধশতাধিক ফেসবুক পেজ ও গ্রুপ চালু রয়েছে। এসব পেজ ও গ্রুপের মাধ্যমে প্রায়ই মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। ফলে তথ্য বিভ্রাটে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

তাই বিশ্ববিদ্যালয়ের নামে একটি ভেরিফায়েড অফিশিয়াল পেজ চালু করে এসব ভুয়া পেজ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে এসব ভুয়া পেজ, গ্রুপ ও আইডিগুলো বন্ধের লক্ষ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ফেক আইডি, পেজ ও গ্রুপ শনাক্তকরণ কমিটির প্রধান আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী। সদস্য হিসেবে রয়েছেন সহকারী প্রক্টর এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী ও আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬