উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে ববি শিক্ষার্থীরা

১৩ মে ২০২৫, ০১:৩৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে গ্রাউন্ড ফ্লোরে আমরণ অনশনে বসেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ মে) রাত ৯ টা ৩০ মিনিটে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়। 

এর আগে আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্ম Linkers in Barishal University-তে রাত ১০টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশন শুরুর ঘোষণা দেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, উপাচার্যের সঙ্গে আলোচনা করার সময় অনেক আগেই পেরিয়ে গেছে। টানা ২৮ দিন আন্দোলন চালিয়ে যাকে পাওয়া যায়নি, তার সঙ্গে আর কোনো আলোচনার সুযোগ নেই বলেও জানান তারা।

শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনরত নেতা সুজয় শুভ কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, ‘যতক্ষণ না আমাদের প্রাণের দাবি—উপাচার্য শুচিতা শরমিনের পদত্যাগ—পূরণ হচ্ছে, ততক্ষণ আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ আমরণ অনশনে বসে থাকবে। প্রয়োজনে প্রাণের বিনিময়েও আমরা এই বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করব।’

তিনি আরও বলেন, ‘বুকভরা স্বপ্ন নিয়ে যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, সেই শিক্ষার্থীদের প্রাণ যেন কোনোভাবে ঝরে না যায়—এটাই আমাদের আকাঙ্ক্ষা।’ এসময় তিনি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে এই ন্যায্য আন্দোলনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬