বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন সম্পন্ন

১৬ মার্চ ২০১৯, ০৯:১৮ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। © সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সুষ্ঠু, সফলভাবে সম্পন্ন হলো প্রথম বারের মত আয়োজিত সামাজিক বিজ্ঞান ও আইন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। দু’দিনব্যাপী এ সম্মেলনটি সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। শনিবার উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের সমাপনি বক্তব্যের মধ্যদিয়ে সম্মেলনটি শেষ হয়।

সম্মেলনের প্রথমদিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর অভিজিত দাসগুপ্ত। তিনি সমাজের প্রান্তিক মানুষ ও আইন নিয়ে তাঁর গবেষণালব্ধ চিত্র এসময় তুলে ধরেন। তিনি বলেন, আইন প্রান্তিক মানুষকে সাহায্য দানে ব্যর্থ হচ্ছে। নাগরিক-অনাগরিক, কেন্দ্রীয় প্রান্তিক মানুষের মাঝে দিনকে দিন পার্থক্য প্রকট হয়ে উঠছে। এটা আমারদেশ (ভারত) ও আপনাদের দেশসহ বিভিন্ন জায়গায় হচ্ছে। তিনটি উদাহরণ দিয়ে এসময় তিনি এটা প্রমাণ করেন।

সম্মেলনে ১ম দিন আলোচনা করা হয় আইন ও বিচার, টেকনোলজি ও পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, সরকার ও অর্থনৈতিক উন্নয়ন, সমতা ও সামাজিক বিচার, পরিবেশ ও সমাজ, বৈশ্বিক উষ্ণায়ন এসব বিষয়ের উপর।

সম্মেলনে উপস্থিত দর্শনার্থীদের একাংশ। ছবি: সোহেল রানা

২য় দিনে আলোচনা করা হয়, লিঙ্গ ও উন্নয়ন, শ্রমিক ও শ্রমিক উন্নয়ন, অবিভাশন ও উন্নয়ন, শক্তি, ক্ষমতা ও প্রাকৃতিক উৎস, সামাজিক ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, সংস্কৃতি, অর্থনীতি ও বৈশ্বিক রাজনীতি ইত্যাদি বিষয় নিয়ে।

সম্মেলনে দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়, ১১টি বিদেশি বিশ্ববিদ্যালয়, ২টি এনজিও এবং একটি রাষ্ট্রীয় সংস্থাসহ মোট ৯টি দেশের মনোনীত প্রায় ৮২ জন গবেষক/প্রবন্ধকার তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। ২দিনের এ সম্মেলনকে একাধিক প্ল্যানারি এবং ৫৭টি বিষয়কে ঘিরে ১৫টি প্যারালাল অধিবেশনে বিন্যস্ত হয়।

সম্মেলনে অংশ নেওয়া আইন বিভাগে শিক্ষার্থী ফারহানা রাইসা বলেন, এখান থেকে অনেক কিছু জানতে, বুঝতে পেরেছি। যেটা উচ্চ শিক্ষা গ্রহণ এবং গবেষণা কাজে কার্যকরী ভূমিকা রাখতে সহায়ক হবে বলে আমি মনে করি। গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীদের মতামত বিশ্লেষণ মূলক বক্তব্যের মাধ্যমে জ্ঞান চর্চা প্রকৃত উৎকর্ষ সাধন সম্ভব সম্পন্ন হয়েছে। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের এমন আয়োজনের ধারাবাহিকতার ব্যাপারে পরামর্শ দেন।

সমাপনি বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক বলেন, আমি বিশ্বাস করি নতুন নতুন চিন্তা-ধারণা শেয়ার করতে, মানব জ্ঞান সকলের কল্যাণে ছড়িয়ে দিতে, পারস্পরিক সম্পর্ক উন্নয়নে এবং পেশাগত জীবনে ইতিবাচক ফলাফল অর্জনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের এই আয়োজন সার্থক হবে। আশা করি এমন উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড.এ কে এম মাহবুব হাসান, প্রফেসর ড. মোহাম্মদ মহব্বত খান (ঢাবি), কলা ও মানবিক অনুষদের ডিন ড. মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. হাসিনুর রহমান, প্রক্টর সুপ্রভাত হালদার সহ প্রমুখ।

এনটিআরসিএর অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১২৯৫১, আবেদন শেষ আগ…
  • ০৩ এপ্রিল ২০২৬
‘জনগণের রায় অস্বীকার করাই হচ্ছে ফ্যাসিবাদের সূচনা’
  • ০৩ এপ্রিল ২০২৬
বিয়ে করলেন ছাত্রশক্তির আবু বাকের মজুমদার, পাত্রী কে এই হৃদি?
  • ০৩ এপ্রিল ২০২৬
স্বপ্ন নিয়ে মেডিকেলে ভর্তি, পথচলা শুরুর আগেই থেমে গেল হিমেল…
  • ০৩ এপ্রিল ২০২৬
মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশির মরদেহ ঢাকায় ফিরছে আজ
  • ০৩ এপ্রিল ২০২৬
পাট, ধান, ভুট্টা আবাদ ঠিক রাখতে নিরবচ্ছিন্ন ডিজেল-বিদ্যুৎ দ…
  • ০৩ এপ্রিল ২০২৬