© ফাইল ফটো
নরসিংদী জেলার থেকে আগত রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজিতে (রুয়েট) অধ্যয়নরত ও সাবেক শিক্ষার্থীদের নিয়ে আগামী ৩০ এপ্রিল রাবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে দিনব্যাপী এক পুনর্মিলনীর অনুষ্ঠানের আয়োজন করা হবে। বৃহস্পতিবার দুপুরে রাবি নরসিংদী জেলার সমিতির সভাপতি তানজিল ভূইয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানকে কেন্দ্র করে হাতে নেয়া কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষ রোপন, আনন্দ র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান। পুনর্মিলনীর রেজিস্ট্রেশনের জন্য ০১৬৮৮২২৩১৫০ (তানজিল), ০১৭৬১-৯৭২৮৪৫ (জয়), ০১৯৮৮৫৭৫৮২৮ (শুভ) নাম্বারে যোগাযোগ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।