মেসে আর থাকবো না, হল আমাদের ঠিকানা

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০২ PM
বিক্ষোভে অংশ নেয়া ছাত্রী

বিক্ষোভে অংশ নেয়া ছাত্রী

হল ও পরিবহন সুবিধাসহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকাল ৯ টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত রাজধানীর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কমসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা ‘হল চাই, বাস চাই;’ ‘মেসে আর থাকবো না, হল আমাদের ঠিকানা’ স্লোগানে মুখর করে তোলে পুরো প্রেস ক্লাব এলাকা। 

শিক্ষার্থীরা জানায়, মোটা- সাত দফা দাবিতে আন্দোলন করছেন তারা। আন্দোলনগুলো হলো- কলেজের জায়গা বৃদ্ধিকরণ, ডি আই টি মার্কেটে হল তৈরি করা, যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা, পর্যাপ্ত ক্লাস রুম ব্যবস্থা করা, কলেজে খেলার মাঠ, লাইব্রেরির সংস্কার এবং ক্যাম্পাসে ক্যান্টিনের ব্যবস্থা করা।

জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. নাঈম শিকদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান,  আমাদের আন্দোলনটি ছিলো প্রতিটি ছাত্র-ছাত্রীর যৌক্তিক অধিকার। কেননা অন্য সব কলেজগুলো থেকে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি অবহেলিত। তিনি জানান, আমাদের কলেজের অনেক শিক্ষার্থী দূর-দুরান্ত থেকে ক্লাস করতে আসে। শুধু তাই নয়, হল না থাকার কারণে নানামুখী সমস্যায়ও পড়তে হয় তাদের। তাই সংশ্লিষ্ট সকলের কাছে দাবিগুলো গুরুত্বসহ বিবেচনা করার অনুরোধ জানাচ্ছি।

আরো পড়ুন: ‘ঢাবির কোন প্রতিবন্ধী যেন আমার মত চ্যালেঞ্জে না পড়ে’

উল্লেখ্য, প্রায় আঠারো হাজার শিক্ষার্থীর এই কলেজে কোনো হল এবং পরিবহন সুবিধা নেই। 

২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950