মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় রাবির ছয় দোকানীকে জরিমানা

২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০১:২৪ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাস্পাসে ভ্রাম্যমাল আদালতের অভিযান

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাস্পাসে ভ্রাম্যমাল আদালতের অভিযান © টিডিসি ফটো

অস্বাস্থ্যকর, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় দোকানের মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও অপূর্ব অধিকারী এ অভিযান পরিচালনা করেন। অভিযুক্ত ওই দোকানগুলোকে মোট ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্রে জানা যায়, পচাঁ চপ, ভেজিটেবল রোলসহ অসাস্থ্যকর খাবার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য থাকায় বিশ্ববিদ্যালয়ের পরিবহণ মার্কেটের ক্যাম্পাস ফুড কর্ণারকে ত্রিশ হাজার জরিমানা করা হয়। খাবারের মূল্য তালিকা না থাকা, অসাস্থ্যকর পরিবেশ, পচাঁবাসি খাবার রাখায় সাগর ক্যান্টিনকে দুই হাজার, টুকিটাকি চত্বরের দোকানের মালিক মনির, বাবু, আকবরকে দুই হাজার করে ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য রাখ্যায় ফয়জুল এন্ড সন্স এর মালিককে চার হাজার টাকা জরিমানা করা হয়।

এর আগে আরও দুইবার ক্যাম্পাস ফুড কর্ণারের মালিককে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, শিক্ষক শিক্ষার্থীদের থেকে অভিযোগ এসেছে ক্যাম্পাসের কয়েকটি দোকানের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের অবহিত করি। তারা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। সেখানে বিভিন্ন মেয়াদোত্তীর্ণ, ভেজাল পণ্য থাকায় তাদেরকে জরিমানা করা হয়েছে।

ট্যাগ: জরিমানা
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close