বেরোবিতে স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫২ PM

আগামী ৩ মার্চ থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হবে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।

সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান বলেন, আগামী ৩ মার্চ থেকে সকল বিভাগে ১ম বর্ষের ক্লাস শুরু হবে। আর, ক্লাস শুরুর কয়েকদিনের মধ্যেই উদ্বোধনী সমাবর্তন (নবীনবরণ) অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম প্রায় শেষ। আগামী ৩ মার্চ ছয়টি অনুষদের সব বিভাগেই একসঙ্গে ক্লাস শুরু হবে। তবে, আসন খালি থাকা সাপেক্ষে আগামী ৫মার্চ (মঙ্গলবার) পর্যন্ত ভর্তি কার্যক্রম চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ-এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন হল প্রভোস্ট এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

উল্লেখ্য, ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.brur.ac.bd)-এর মাধ্যমে জানা যাবে।

২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950