© ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে ‘এন.ইউ কলেজ র্যাংকিং-২০১৭’-এর ফলাফল ঘোষণা করা হবে আজ সোমবার। একই সঙ্গে মডেল কলেজের নামও প্রকাশ করা হবে। এ বিষয়ে আজ বেলা ১১টায় গাজীপুরস্থ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভিসি সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে কলেজ র্যাংকিং ও মডেল কলেজ নির্ধারণ বিষয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানায়।