বেরোবি

বরখাস্ত কর্মচারীর কাজে যোগদান, তদন্ত বাধাগ্রস্তের আশঙ্কা

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫৪ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাময়িক বরখাস্ত কর্মচারী শামীম আহমেদকে দিয়ে এখনও কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে সমালোচনার সৃষ্টি করেছে। এতে তদন্ত কার্যক্রম ব্যহত হতে পারে বলে আশংকা করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, গত বুধবার (২০ ফেব্রুয়ারি) একাডেমিক ভবন ৩-এর ছাদ থেকে পানির ট্যাংক পড়ে তিন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় শামীম আহমেদ ও আজহারুল ইসলাম নামে দুই কর্মচারীকে বরখাস্ত করা হয়। বরখাস্তের একদিন পরই গত শুক্রবার ওই কর্মচারীকে দিয়ে শিক্ষক ডরমেটরির কাজ করিয়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার । এনিয়ে ক্যাম্পাসে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘বরখাস্তকৃত কর্মচারীকে কাজে লাগানো কোনোভাবেই আইনসম্মত হয়নি। বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৌশলী এ ধরনের নির্দেশনা দিতে পারেন না। বিষয়টি খতিয়ে দেখা দরকার।’

অভিযুক্ত কর্মচারী শামীম আহমেদ বলেন, ‘বুধবার একটি অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আমি লজ্জিত ও অনুতপ্ত। এরমধ্যে শুক্রবার প্রকৌশলী কমলেশ রায় আমাকে শিক্ষক ডরমেটরিতে কাজে যেতে বলেন। আমি তাকে বরখাস্তের বিষয়টি বললেও তিনি আমাকে কাজে যাওয়ার নির্দেশ দেন। তার কথায় আমি শিক্ষক ডরমেটরিতে কাজে গিয়েছিলাম’।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার বলেন, ‘বরখাস্তকৃত কর্মচারীকে দিয়ে কাজ করানো যায় কিনা তা আমার জানা ছিল না’।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘বহিস্কৃত কেউ পরবর্তী কোনো নির্দেশনা আসার আগে কোনো কাজ করতে পারবে না। এর আগে কেউ তাদেরকে কাজে লাগালে তাকে জবাবদিহি করতে হবে’।

২০ কোটি মানুষের দেশে অ্যানেস্থেশিওলজিস্ট মাত্র ৩ হাজার
  • ১৫ নভেম্বর ২০২৬
এবার গোপালগঞ্জে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
ময়মনসিংহের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাকিউল ইসলাম
  • ১৫ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য ইনিংস খেলে দিনের শেষ বলে ফিরলেন হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
ডে-ড্রিমার ও ফোনে হঠাৎ টেক্সট— ‘আসসালামু আলাইকুম, জয় বাংলা …
  • ১৫ নভেম্বর ২০২৬
শহীদ জিয়া মেডিকেলের জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950