কুবিতে অনুপ্রাসের সাংস্কৃতিক সন্ধ্যা

২৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৯ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আবৃত্তি সংগঠন অনুপ্রাসের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ‘সাম্যের জয়গান স্লোগানে রবিবার বিকাল ৪টায় বিশ্ববিদালয়ের ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. শামিমুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মুহাম্মদ কামাল উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে এবং সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমুন্নত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় সচেষ্ট ভূমিকা রাখবে।’

এসময় অনুষ্ঠানে কলা ও মানবিক অনুষদের ডিন ড. জি এম মনিরুজ্জান, বিশ্ববিদালয় সাংস্কৃতিক উপদেষ্টা এনামুল হক, অনুপ্রাস সভাপতি আলাউদ্দিন বিশ্বাস, সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয়ের সংগঠনটি সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন এবং প্ল্যাটফর্মকে সাথে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬