বাকৃবিতে রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণের সমাপনী

০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৪ PM
গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) প্রশিক্ষকরা

গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) প্রশিক্ষকরা © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ৬ দিনব্যাপী ৩১-তম রোটার‌্যাক্ট ক্যাম্প প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে  প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি  হয়।

জিটিআইয়ের পরিচালক অধ্যাপক ড. এ.কে.এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অধ্যাপক এ এম হোসাইন সাদ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. ছোলায়মান আলী ফকির, সহকারী প্রক্টর ড. মো. শহীদুল আলম, এক্স রোটার‌্যাক্টর কৃষিবিদ মেজর মোহাম্মদ মেহেরুল হাসান, ঢাকা ট্যাক্স জোন-১১ এর অতিরিক্ত কর কমিশনার এ এস এম ওয়াহেদুজ্জামান, ময়মনসিংহ রোটারি ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. আনিসুর রহমান, ট্রেনিং কোর্সের কো অর্ডিনেটর অধ্যাপক ড. মাছুমা হাবিব।

এছাড়া ছাড়াও ট্রেনিংয়ে অংশগ্রহণকারী ৫২ জন রোটার‌্যাক্ট এবং বিশ্ববিদ্যালয়ের রোটার‌্যাক্ট ক্লাবের সদস্যবৃন্দরা।

এর আগে গত রবিবার দেশের বিভিন্ন রোটার‌্যাক্ট ক্লাব থেকে আগত ৫২ জন রোটার‌্যাক্টর নিয়ে বাকৃবিতে অবস্থিত গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটে (জিটিআই) প্রশিক্ষণ শুরু করে । প্রশিক্ষণ ক্যাম্পে সেরা ক্যাম্পার হন রোটার‌্যাক্টর আবু সালেহ এবং দ্বিতীয় সেরা ক্যাম্পার হন রোটার‌্যাক্টর সাবিত্রী চক্রবর্তী।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close