শিক্ষক-কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিল জাতীয় বিশ্ববিদ্যালয়

০৬ মে ২০২৫, ০২:১৫ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:১৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অফিস চলাকালীন সময়ে শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৬ মে) প্রকাশিত একটি অফিস দেশে বিনা কারণে দপ্তরের বাইরে ঘোরাফেরা নিষিদ্ধ এবং যাদের ইউনিফর্ম ও ব্যাজ দেওয়া হয়েছে তাদের তা পরিধান বাধ্যতামূলক করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সই করা এ অফিস আদেশে বলা হয়, অফিস চলাকালীন সময় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিনা কারণে নিজ নিজ দপ্তরের বাইরে ঘোরাফেরা করতে পারবেন না। সেইসঙ্গে যেসব কর্মচারীকে ইতোমধ্যে ইউনিফর্ম ও ব্যাজ প্রদান করা হয়েছে, তাদের অবশ্যই ইউনিফর্ম ও ব্যাজ পরিধান করে অফিসে অবস্থান করতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে।

নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আদেশে বলা হয়েছে।

এই অফিস আদেশের বাস্তবায়ন নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধানদের ছাড়াও আঞ্চলিক কেন্দ্রগুলোকেও বিষয়টি অবহিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
  • ১৬ নভেম্বর ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিম…
  • ১৬ নভেম্বর ২০২৬
‘ককটেল বিস্ফোরণে আটক ছাত্রলীগ নেতার হোয়াটসঅ্যাপে এসব কর্মক…
  • ১৬ নভেম্বর ২০২৬
কারিগরির এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার রুটিন প্রকাশ
  • ১৬ নভেম্বর ২০২৬