আগামী ৭ ফেব্রুয়ারি বিইউপির ৭ম সমাবর্তন 

১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) আসন্ন ৭ম সমাবর্তন আগামী বছরের (২০২৭) ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. রাব্বি আহসান বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

শিগ্রই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়ছেন তিনি।

সমাবর্তন আয়োজনের অংশ হিসেবে ইতোমধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে কর্তৃপক্ষ। গতকাল রোববার (১৫ নভেম্বর) বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতিকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সমাবর্তনের অনলাইন রেজিস্ট্রেশনের সময়সূচি বিইউপির অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। সাধারণত সমাবর্তনের রেজিস্ট্রেশন পোর্টালের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ, নির্ধারিত ফি জমা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সর্বশেষ অর্থাৎ ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত ওই সমাবর্তনে দেশি ও বিদেশি মিলিয়ে মোট ৪ হাজার ৮৮০ জন গ্র্যাজুয়েট অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ বিরতির পর নতুন সমাবর্তনের সম্ভাব্য তারিখ জানাজানি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

পাবিপ্রবি ছাত্রদলের হল কমিটির নতুন সভাপতি ছাত্রলীগ কর্মী সা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আগামী ৭ ফেব্রুয়ারি বিইউপির ৭ম সমাবর্তন 
  • ১৬ নভেম্বর ২০২৬
আইইবি নির্বাচনে দুই পদে জয়ী শারমিন খান ঊর্মি
  • ১৬ নভেম্বর ২০২৬
সাতক্ষীরায় পৌরসভার পানির সংযোগ ৩১ শতাংশ পরিবারে, তবু মেলে ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
কারিগরি শিক্ষকদের পে-স্কেলে বেতনের হিসাব মন্ত্রণালয়ে যাচ্ছে…
  • ১৬ নভেম্বর ২০২৬
তাহেরিকে রুখতে লাঠি হাতে মহড়া, কারা এই ব্যক্তিরা?
  • ১৬ নভেম্বর ২০২৬