প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির

১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫১ PM , আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ PM
প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় কমিটির

প্রয়োজন ছাড়া সিজার নিরুৎসাহিত করার পরামর্শ সংসদীয় কমিটির © সংগৃহীত

প্রয়োজন ছাড়া সিজারিয়ান অপারেশন নিরুৎসাহিত করা, উপজেলা পর্যায়ে ল্যাবের কার্যক্রম জোরদার এবং মাতৃস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় উপাদান সরবরাহ নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাতৃস্বাস্থ্য উন্নয়ন, নিরাপদ প্রসব নিশ্চিতকরণ ও পরিবার পরিকল্পনা বিষয়ক উপ কমিটি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ইউএনএফপির সহায়তায় এসপিসিপিডি প্রকল্পের অধীন গঠিত সাব কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি মো. হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, মঈনুল ইসলাম খান, বীথিকা বিনতে হোসাইন, মো. আব্দুল বাতেন, ফাহমিদা হক ও আরিফা সুলতানা অংশ নেন।

বৈঠকে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য ও মাতৃস্বাস্থ্য সুরক্ষা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এবং অনিরাপদ গর্ভপাত প্রতিরোধের মাধ্যমে মাতৃত্বকালীন ঝুঁকি কমানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

মাতৃস্বাস্থ্য সুরক্ষায় উপজেলা পর্যায়ে চাহিদা অনুযায়ী চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন কমিটির সভাপতি। বাল্যবিবাহের কারণে মাতৃস্বাস্থ্য ঝুঁকিতে পড়ায় এ বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি। পাশাপাশি মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নিয়োগের পরামর্শ দেয় কমিটি।

বাল্যবিবাহ প্রতিরোধ ও মাতৃস্বাস্থ্য সুরক্ষায় শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম, উঠান বৈঠক আয়োজন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে প্রশাসনের মাধ্যমে চিঠি পাঠানো এবং গণমাধ্যমে ব্যাপক প্রচারের পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে প্রকল্প পরিচালক, ইউএনএফপিএর সংশ্লিষ্ট প্রতিনিধি, ওজিএসবি সভাপতি এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারি হাসপাতালে ট্রেডিশনাল চিকিৎসাও থাকতে হবে, পদ্ধতি বাছা…
  • ১৬ নভেম্বর ২০২৬
আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা লুকাকুর
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রয়োজন ছাড়া সিজার না করার পরামর্শ সংসদীয় কমিটির
  • ১৬ নভেম্বর ২০২৬
আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতা ক…
  • ১৬ নভেম্বর ২০২৬
একটি বেসরকারি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কোন যোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিম…
  • ১৬ নভেম্বর ২০২৬