মুচলেকার মাধ্যমে মামলা ও জিডি প্রত্যাহারের ঘোষণা ববি উপাচার্যের

০৪ মে ২০২৫, ০৩:৫৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM
ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন

ববি উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন © টিডিসি ফটো

মুচলেকা দিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন। রবিবার (৪ মে) বেলা সাড়ে ১১টায় নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে তার পদ থেকে অপসারণ করা হয়েছে। তিনি বলেন, ‘আগামী সাত দিনের মধ্যে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে।’

উপাচার্য আরও জানান, চলমান ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নামে দায়ের করা মামলা ও জিডি, তারা মুচলেকা দিলে সেগুলো প্রত্যাহার করা হবে।

তবে ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যপদে পুনর্বহালের বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায়, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে আদালত।

ফ্যাসিবাদী সরকারের সমর্থক হিসেবে পরিচিত শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে একজন সিন্ডিকেট সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান উপাচার্য।

এদিকে, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জেবুন্নেছা হক জিমির মৃত্যুতে শোক প্রকাশ করে উপাচার্য বলেন, ‘ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সহায়তার আবেদন করেছিলেন—কিন্তু তা পাননি। এ বিষয় তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।’

উল্লেখ্য, সাবেক আওয়ামী লীগ নেতা রেজিস্ট্রার মনিরুল ইসলামের অপসারণসহ চার দফা দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন ববি শিক্ষার্থীরা। এই আন্দোলন দমন করতে গত ২৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কেএম সানোয়ার পারভেজ লিটন ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনের গেট ভাঙচুরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সহকারী রেজিস্ট্রার লিটন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9