গোবিপ্রবির সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

০৩ মে ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
শিক্ষার্থী রাহাজ হাসান

শিক্ষার্থী রাহাজ হাসান © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাহাজ হাসান আত্মহত্যা করেছেন। শনিবার (৩ মে) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে নড়াইল জেলার নিজ গ্রামের বাড়িতে তিনি আত্মহত্যা করেন।

মৃত্যুর আগে রাহাজ একটি হৃদয়বিদারক চিঠি লিখে যান। চিঠিতে তিনি মানসিক যন্ত্রণা এবং অপরাধবোধের কথা উল্লেখ করেন। তিনি লেখেন, “কিছু কিছু সিদ্ধান্ত যত দ্রুত নেওয়া যায়, ততই মঙ্গল। আমার বেঁচে থাকাটা এখন এই পৃথিবীর সবার জন্যই অমঙ্গল। তাই যত দ্রুত মারা যায়, ততই ভালো। তাহলে আজকেই নয় কেন?”

তিনি আরও লিখেন, “আমার মৃত্যুর জন্য আমিই একমাত্র দায়ী। দিতির জন্য কষ্ট হচ্ছে খুব। সরি রে।”

জানা গেছে, দিতি তার সম্পর্কে বোন হোন। এ বিষয়ে তার পবিবোরের কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এদিকে চিঠিতে তিনি তার বাবার পাশে কবর দেওয়ার কথাও উল্লেখ করেন। উদ্ধারকৃত চিঠিটি রক্তমাখা অবস্থায় পাওয়া যায়, যা তার যন্ত্রণা ও মানসিক চাপের গভীরতা স্পষ্ট করে তোলেছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের। 

এদিকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বিভাগের চেয়ারম্যান ড. সুলায়মান হোসেন মিন্টু জানান, রাহাজ হাসান বর্তমানে একটি মাল্টিন্যাশনাল ক্যাটাগরির কোম্পানিতে কর্মরত ছিলেন। তিন দিনের ছুটি নিয়ে নড়াইলের নিজ বাড়িতে এসেছিলেন এবং সেখানেই আত্মহত্যা করেন। তবে তার আত্মহত্যার সঠিক কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের?
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence