শেরপুর সরকারি কলেজের ছাত্রীনিবাসের উদ্বোধন

০৩ মে ২০২৫, ০৫:০৩ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
ছাত্রীনিবাসের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ

ছাত্রীনিবাসের উদ্বোধন করেন অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ © টিডিসি

শেরপুর সরকারি কলেজের ছাত্রীদের জন্য বহুল প্রতীক্ষিত ১৩০ শয্যার আধুনিক ছাত্রীনিবাসের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৩ মে) দুপুরে কলেজ চত্বরে অবস্থিত ছাত্রীনিবাসের মিটিং রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ কামাল উদ্দীন ও শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও হোস্টেল সুপার ফাতেমা পারভীন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক ও সহকারী হোস্টেল সুপার মো. শাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক শিব শংকর কারুয়া, ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক এস এম ফরিদ আহমেদ ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে এই আধুনিক ছাত্রীনিবাস চালু করা হলো। আশা করি, এটির মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ, সুশৃঙ্খল এবং অনুকূল পরিবেশে থেকে পড়াশোনার সুযোগ পাবে। কলেজ প্রশাসন সব সময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবে।

আরও পড়ুন: ইআবির অধীনে সারাদেশে কামিল পরীক্ষা শুরু

ছাত্রীদের পক্ষে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া বলেন, ‘আমাদের জন্য এত সুন্দর ছাত্রীনিবাস তৈরি হওয়ায় আমরা আনন্দিত। আগে অনেক সমস্যার মধ্যে থাকতে হতো, এখন এখানে থেকে নিশ্চিন্তে পড়াশোনা করা যাবে। আমরা অধ্যক্ষ স্যারসহ সবাইকে ধন্যবাদ জানাই।’

বক্তারা তাদের বক্তব্যে ছাত্রীদের জন্য নিরাপদ ও উপযুক্ত আবাসনের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হয়ে ভবিষ্যতে কলেজের সুনাম বৃদ্ধি করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ছাত্রী নিবাসের বিভিন্ন কক্ষ, ডাইনিং ও অন্যান্য সুবিধা ঘুরে দেখেন।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9